বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিএসসি ইউকের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬:১৫ অপরাহ্ন
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ফিরোজ খান ও ট্রেজারার আরজু মিয়া এমবিই এবং জিএসসি সাউথ ইস্ট রিজনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সেক্রেটারী সুফী সুহেল আহমদ ও ট্রেজারার মো. আবুল মিয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি




