সিলেটের ডাক-এর আনাস হাবিব কলিন্স সিলেট প্রেসক্লাবের নির্বাহী সদস্য নির্বাচিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১২:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক এর সাব-এডিটর আনাস হাবিব কলিন্স।
জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের মরহুম আব্দুল বাতিনের পুত্র আনাস হাবিব কলিন্স ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। প্রথমে দৈনিক সিলেট বাণী ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি ও পরে দৈনিক সিলেট বাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। ২০০৬ সালে তিনি দৈনিক সিলেটের ডাকে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ও দীর্ঘদিন সিনিয়র রিপোর্টারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সাব-এডিটর হিসেবে কর্মরত। তার পিতামহ মরহুম আব্দুল আজিজ ১৯২৮ সালে ঢাকা থেকে আল কেরামত পত্রিকা প্রকাশ করতেন। ব
র্তমানে তিনি সিলেট শহরতলীর পশ্চিম দর্শা গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর স্ত্রী রাজিয়া বেগম শহরতলীর হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। তিনি এক পুত্র সন্তানের জনক।




