গোয়াইনঘাটে গণসংযোগ-সমাবেশ-পথসভা
বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও সমৃদ্ধির পথে ফিরবে বাংলাদেশ : আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:৪১:৩৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ বিনির্মাণ করবে বিএনপি। গতকাল শুক্রবার গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সমাবেশ, পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়ন হলে দেশে কোন ধরণের সংকট থাকবে না। সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের অসহনীয় চাপ সহ নানাবিধ সমস্যা, লাঘব করতে বিএনপি একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। নির্বাচনী সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিএনপি সবসময়ই আন্তরিক ছিল উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও মেগা প্রকল্পগুলোর মাধ্যমে এই অঞ্চলকে বদলে দেওয়া হবে। জনগণ পরিবর্তনের অপেক্ষায়। শান্তিপ্রিয় মানুষ আর সংঘাত চায় না, তারা চায় উন্নয়ন ও নিরাপত্তা। বিএনপি সেই প্রত্যাশা পূরণে শতভাগ অঙ্গীকারবদ্ধ।
সমাবেশ, পথসভা ও গণসংযোগে প্রার্থীর সঙ্গে ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো: দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল প্রমুখ। -বিজ্ঞপ্তি




