দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৭:৫১ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোয়ারাবাজারের নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আর্থিক ফায়দা হাসিলের উদ্দেশে একটি কুচক্রী মহল সরকারি রাস্তা ও ব্রিজের পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলো। এতে সরকারি রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্তের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।




