সুষ্ঠু ও সংঘাত মুক্ত নির্বাচনের দাবিতে গোলাপগঞ্জে আলোচনা সভা ও লিফলেট বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৪:০৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও সংঘাত মুক্ত নির্বাচনের দাবীতে এমআইপিএস প্রকল্পের সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএপজি) গোলাপগঞ্জের উদ্যোগে সম্প্রীতির পদচারনা, আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কর্মসূচীতে লিফলেট বিতরণে উদ্দেশ্য ছিলো অবাধ সুষ্টু ও সংঘাত মুক্ত নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখা। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেক বিরত থাকা। বিজয়ী দলের নেতাকর্মীদের পরাজিত দলের প্রতি সহানুভূতিশীল আচরন করা সহিংসতা সৃষ্টিকারী ব্যাক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী থেকে আহমদ খান রোড পর্যন্ত লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরণ শেষে স্থানীয় বণিক সমিতি অফিসে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পিফজি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় সবাপতিত্ব করেন পিএফজি সদস্য আব্দুল কাদির সেলিম।
মাওলানা এম আব্দুল জলিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য দেন পিএফজি এম্ব্যাসেডর মাহফুজ আহমদ চৌধুরী, এম্বাসেডর মনোয়ারা ফেরদৌস, সদস্য নজরুল ইসলাম কলিম, মাহবুবুল হক লুলু, সুফিয়া বেগম, ইয়থ পিস এম্বাসেডর সুহেদ আহমদ, পিএফজি জেলা ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা শহিদুর রহমান সুহেদ, রাহমিনা বেগম, আছিয়া বেগম, তাছলিমা খাতুন, আমিরুন নেসা, মো. ফখরুল ইসলাম, রাবেয়া ইয়াসমিন, সাম্মি, রেহনুমা, অলিউর রহমান, মাজহারুল ইসলাম, জুনেদ আহমদ, সুমন আহমদ রনি, বশির আহমদ, ইসমাইল হোসেন, জুনেদ আহমদ, মো. মাহবুব আলম প্রমুখ।




