জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮:০৬ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা সরকার, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নূরুল ইসলাম, বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমদ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়েজ আহমদ ও মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, আজিজ আহমেদ খালেদ, দেলোয়ার হোসেন, আব্দুল করিম,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মনসুর আহমদ কয়েস, হাজী মাহমুদ আলী, বীরমুক্তিযোদ্ধা ইশা মিয়া, অভিভাবক মোস্তাক আহমদ সায়েম, নজরুল ইসলাম, মাস্টার ফখরুল ইসলাম, বিজন চন্দ্র দে ও বশির উদ্দিন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভন্ন ইভেন্ট-এ বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিরেশিত হয়।



