গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা
কাজের মাধ্যমেই ভালোবাসার প্রতিদান দেবো -আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৪:০৭ অপরাহ্ন
সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তা অভূতপূর্ব। এখন কাজের মাধ্যমেই আমি তাদের ভালোবাসার প্রতিদান দেবো। গতকাল সোমবার গোয়াইনঘাট উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনই এখন সময়ের দাবি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, আর প্রতিটি নাগরিক পাবেন তার ন্যায্য অধিকার। তিনি বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা করার জন্য। এমন একটি সমাজ তৈরি করতে হবে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে। ধনী-দরিদ্র কিংবা দলমত নির্বিশেষে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সবার জন্য সমান থাকবে। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না। মানবিক মূল্যবোধ আর ন্যায়বিচার হবে আমাদের পথচলার মূল ভিত্তি।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গে আয়োজিত নির্বাচনী জনসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি উসমান গনি, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা লুৎফুল হক খোকন, আব্দুশ শুকুর, হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, রবিউল ইসলাম শাহপরান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি উসমান গণী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মদরিছ আলী, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিয়াকাত আলী, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




