বিশ্বনাথে শোক-শ্রদ্ধায় সুহেল আহমদ চৌধুরীকে বিদায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭:০৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে বিপুল সংখ্যক মানুষ হৃদয় নিংড়ানো ভালবাসা ও চোখের পানিতে চিরবিদায় জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সাবেক এই জনপ্রতিনিধির নিজ গ্রাম বিশ্বনাথ পৌরশহরের কারিকোনা গ্রামের বিশাল ফুটবল মাঠে জানাজায় সিলেটের বিভিন্ন স্থান থেকে দলমত নির্বিশেষে সব শ্রেণী – পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান।
জানাজা শেষে বিশ্বনাথ উপজেলা পরিষদের জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যানকে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা – মায়ের কবরে পাশে দাফন করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় জানাজার পূর্বে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, সিলেটের ৬টি আসনে বিএনপি’র সমন্বয়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট – ২ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুনতাসির আলী, সাবেক এমপি এম ইলিয়াস আলীর কনিষ্ঠ ভাই এম আসকির আলী, পুত্র আবরার ইলিয়াস অর্নব, লাবিব শারার, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. গোলাব খান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম শিব্বির আহমদ, শিক্ষক মাওলানা কামরুল ইসলাম ছমির, প্রবাসী মুজিব উদ্দিন মনির, মিসবাহ উদ্দিন,গোলজার খান, রুহেল আহমদ, পরিবারের পক্ষে মরহুমের কনিষ্ঠ ভাই সুমন পারভেজ চৌধুরী, নিকটাত্মীয় প্রবাসী জামাল উদ্দিন প্রমুখ ।
জানাজায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. আব্দুল হান্নান, সিলেট – ২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমীর উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির এইচ এমন আক্তার ফারুক, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দিন, প্রবাসী জামাল উদ্দিন, সেবুল মিয়া, মোমিন খান মুন্না, আব্দুল হামিদ খান সুমেদ, খলিলুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে মিছিলে যাবার পথে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরী।




