সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মালিক বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪:২৫ অপরাহ্ন
সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে মো. আবদুল মালিক ১৫১ টি সেন্টারের মধ্যে ১৩৩ টি ভোটকেন্দ্রে পাশ করেছেন। আর জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু ১৮ টি ভোটকেন্দ্রে পাশ করেছেন। মালিক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর রাজু রিকশা প্রতীকে ৭২ হাজার ৪০৯ টি ভোট পেয়েছেন। তাদের ভোটের ব্যবধান ৪২ হাজার ৯৩৬ টি ভোট।



