বিএনপিকে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয় লাভ করায় জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুন নাসের খান এবং সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা, সমর্থন, প্রত্যাশা ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবে ঐতিহাসিক এ বিজয় নতুন দিগন্তের সূচনা করেছে। এটি শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, বরং দেশ গঠনে নতুন অঙ্গীকার ও দায়িত্বের বহিঃপ্রকাশ।
ঘোষিত নির্বাচনী ইশতেহারের আলোকে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করবে। বিশেষ করে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টি, তরুণপ্রজন্ম ও নারীর ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর প্রশাসন এবং মানবসম্পদ উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি টেকসই উন্নয়নের মডেল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের সার্বিক কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি নির্মাণে আপনাদের সফলতা কামনা করছি। একই সাথে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন দেশের অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করছে।-বিজ্ঞপ্তি




