সুহেল সভাপতি, জুবের সাধারণ সম্পাদক
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও মোঃ জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৮ জন আইনজীবী প্রার্থী। রোববার দিবাগত রাত ৩ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছয়ফুল আলম এডভোকেট। ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ আল-হেলাল এডভোকেট ও মোঃ কাওছার জুবায়ের এডভোকেট।
ঘোষিত ফলাফল অনুযায়ী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, পান্না লাল দাশ এডভোকেট ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, আব্দুস সোয়েব আহমদ এডভোকেট ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ আব্দুল মুকিত (অপি) এডভোকেট ৩১৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মোঃ হেদায়েত হোসেন তানবীর এডভোকেট ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে, দেবব্রত চৌধুরী লিটন এডভোকেট ৬৮৯ ভোট পেয়ে সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে, ঝুমকি পুরকায়স্থ এডভোকেট ৬৭৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, সৈয়দ ফেরদৌস আহমদ এডভোকেট ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, আবুল কালাম আজাদ রিপন এডভোকেট ৫৯৭ ভোট পেয়ে ও মোঃ নাজমুল ইসলাম এডভোকেট ৫৭৮ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, সোনিয়া জেরীন চৌধুরী এডভোকেট ৬৬২ ভোট পেয়ে মহিলা বিষয়ক সম্পাদক পদে, সৈয়দা হেলেন বেগম এডভোকেট মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মোঃ জাহিদুল হক জাবেদ এডভোকেট ৯২০ ভোট, মোঃ ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল এডভোকেট ৬৯৪ ভোট, জিয়াউল হক মোস্তাক এডভোকেট ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মোঃ ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট ৮৯৯ ভোট, মোঃ আতিকুর রহমান এডভোকেট ৮৯৫ ভোট, এ.এস.এম আব্দুল গফুর এডভোকেট ৮৭২ ভোট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট ৮৬৯ ভোট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট ৮৫৭ ভোট, মোহাম্মদ জুয়েল এডভোকেট ৮৪০ ভোট, মোঃ ওবায়দুর রহমান এডভোকেট ৮২২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।



