মন্ত্রী হলেন সিলেটের মুক্তাদির ও আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১১:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন। এর মধ্যে সিলেটের ২ সংসদ সদস্য মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
তারা হলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। আর সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
তারা দু’জনেই আজ বিকেলে অন্যান্য মন্ত্রীদের সাথে শপথ নিবেন।




