দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫:৫৫ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের স্থায়ী দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদ আবুল কালাম সেতু, স্থায়ী দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী বাহরাম খান, স্থায়ী দাতা ও যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোহাম্মদ সায়েক মামন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গভর্ণিং বডির সাবেক সভাপতি আফম শামীম।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য মো. বাবরু মিয়া মেম্বার, তাহির উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী মিজানুর রহমান মির্জা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া টিপু, রিপন বর্মন ও আনোয়ার হোসেন প্রমুখ।




