বিদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বালাগঞ্জে প্রবাসী নেতৃবৃন্দকে বিএনপির বিদায় সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৭:৩২ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দেশে আগত যুক্তরাজ্য বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম আলী, ফ্রান্স প্রবাসী যুবদল নেতা অয়েছ আজিজুর রহমান ও ওমান প্রবাসী বিএনপি নেতা ফয়েজ আহমদের বিদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোজাহিদুল ইসলাম শহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মুকিত শরীফ, উপজেলা বিএনপির নেতা আজম আলী, আফজল হোসেন মেম্বার, আলখাছ আলী, উপজেলা জিয়া সংসদের সভাপতি আজমান আলী জুয়েল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক নোমান আহমদ লস্কর প্রমুখ।




