নশিওরপুর ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪:১১ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১ম নশিওরপুর ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’র ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নশিওরপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ লীগের ফাইনালে নশিওরপুর ডেস্ট্রয়ারকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নশিওরপুর গ্যালাক্সি।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, নশিওরপুর যুব সমাজের সদস্য নজরুল ইসলাম, ক্রীড়া সংগঠক মামুনুর রশীদ, সাইফুর রহমান মামুন, এমরান আহমদ বিজয়, নামর আহমদ, সালমান আহমদ, সাবেক ফুটবলার পিকে হাসান ও সায়েম মোস্তাফিজ প্রমুখ। খেলা পরিচালনা করেন তামিম আহমদ।
খেলায় ১ম পুরস্কার নগদ ১৫হাজার টাকা প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শেখ মো. নূরে আজম এবং ২য় পুরস্কার নগদ ১০ হাজার টাকা প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজুয়ান আহমদ।



