প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে অভিনন্দন কাইয়ুম চৌধুরীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫:৪৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ মন্ত্রিসভার সকল সদস্যসহ সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি নতুন গণতান্ত্রিক ও উন্নয়নমুখী অধ্যায়ে প্রবেশ করেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার আইনের শাসন, বিচারবিভাগের স্বাধীনতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষায় সরকার অগ্রাধিকার দেবে বলেও তিনি প্রত্যাশা করেন।
তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সফলতা প্রত্যাশা করেন।-বিজ্ঞপ্তি।




