ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২:৩৯ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমাজসেবামূলক সংগঠন ডা. মাহমুদ আলী মাষ্টার ফ্যামিলি ফাউন্ডেশন’র পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী উবায়দুর রহমান মাসুমের অর্থায়নে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ২শ ৫০টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় বাদেশপুর গ্রামের সরকারবাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাফিজ মাওলানা ওয়ারিছ উদ্দিন আল-মাসউদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বিয়ান হাজী আব্দুল হামিদ, কিরণ মিয়া, ডা. মাহমুদ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফ আলী, আনোয়ার আলী, আব্দুল কাদির, আব্দুল জলিল পংকি, সমাজকর্মী আকলিছ মিয়া, আখতার আহমদ, সেকুল ইসলাম, আবু বকর জাবের, আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।




