বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রীকে শাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭:৩৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি ) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে।
তিনি আশা করেন, নতুন সরকারের অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং শাবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।



