লেখক-গবেষক জসীম উদ্দিন খন্দকারের ৩টি বইয়ের প্রকাশনা
আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য -ভিসি সরওয়ার উদ্দিন চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৫:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এম.সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শত কর্ম ব্যস্ততার মধ্যেও লেখক-গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সৃজনশীল জগৎকে ত্যাগ করতে পারেননি। তাঁর এই বইগুলো অনুকরণীয় হয়ে থাকবে। সমসাময়িক বিভিন্ন বিষয় বইগুলোতে উঠে এসেছে। বইগুলি লেখককে আজীবন বাঁচিয়ে রাখবে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ডিজিএম লেখক-গবেষক মোহাম্মদ জসীম উদ্দিনের লেখা ছোটদের “মোহাম্মদ (সা:)”, “সমসাময়িক ভাবনা” ও “হৃদয়ের কথন” এই ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আলমগীর হোসাইন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাকালুকি প্রকাশনের স্বত্বাধিকারী লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেখক-গবেষক ও ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম (প্রশাসন) ও লেখক মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, চট্টগ্রাম সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাসস সিলেট এর ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, কবি মুহিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক কবি হাজী এম আহমদ আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি আহমাদ সেলিম, সাংবাদিক গুলজার আহমদ, এজাজ আহমদ প্রমুখ ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন।




