এসএমপির ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:২০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র ডিবি পুলিশের অভিযানে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানার বাসটার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে প্রকাশ্য স্থানে তীর শিলং জুয়া খেলার সময় তাদেরকে আটক করে।
এরা হচ্ছে- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রাম, বর্তমান সিলেট নগরীর আলমপুরের সাথির আলী ওরফে চেরাগ আলী ও মাতা-আছারুন্নেছার পুত্র করিম আহমেদ ওরফে রহিম (৩০), সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর (পূর্ব), বর্তমান সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাসটার্মিনাল হোটেল তাজমহল রেস্টুরেন্ট সুরুজ আলী ও মাতা-ছানু বেগমের পুত্র হেলাল আহমেদ (২৮) এবং নেত্রকোণা জেলার মদন থানা, বর্তমান দক্ষিণ সুরমার বাসটার্মিনাল রোড এলাকার বজলুর রহমান ও মাতা একতার খাতুনের পুত্র আলাল মিয়া (৪৭)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার ননএফআই মামলা নং-৫৯, তারিখ-২২ ফেব্রুয়ারী, ২০০৯ এর ৯৫ ধারায় মামলা রুজু করা হয়। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এসএমপি’র মিডিয়া কর্মকর্তা, এডিসি, (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।



