নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন। আজ সোমবার রাতে নিজে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি এবিএম আবদুস সাত্তার বলেছেন, ‘দেশের সর্বসাধারণ ও সকল মিডিয়াকে জানাচ্ছি যে, আমি এবিএম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত একাউন্টসমূহ ডিএক্টিভেট কর হয়েছে।’
মূখ্য সচিব আরও বলেন, এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যেকোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সর্তক করা হচ্ছে যে, উক্ত জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধুমাত্র অফিশিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সর্তক থাকুন।



