শাহজালাল মাজার জিয়ারতে এসে রোহিঙ্গা যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ২:৪১:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০ টায় সিলেট নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। সে তার দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসে বলে পুলিশকে জানিয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




