সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ আটক-৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৬:৫২:৫৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের সাইদুর রহমানের ছেলে আতিকুর রহমান মুন্না (৪৫), ভার্থখলার মৃত আব্দুল রহমান লাল মিয়ার ছেলে কাবুল মিয়া (৫৫) ও সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)।
পুলিশ জানায়, রোববার রাত দেড়টায় সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার সোনা মিয়ার কলোনীর (হাওরের বাড়ি) আসামী রুজিনা খাতুনের (২৮) ভাড়াকৃত বসত ঘরের ভিতর থেকে ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




