ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৭:৫০:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : আজ সোমবার মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল রোববার মার্কিন সেনাবাহিনীর সেন্টাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।




