শাবির খোয়াই বন্ধনের দায়িত্বে ত্বোহা ও শাওন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ১২:০২:৫৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের আন্চলিক সংগঠন খোয়াই বন্ধনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ত্বোহা মিয়া ও সাধারণ সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ গোপ শাওন মনোনীত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন , স্কুল অফ লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া , বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ রেদোয়ান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি, ইন্ডাস্ট্রিয়াল এড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, গণিতের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাস, দুধওয়ালার স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, শাবিপ্রবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি নোমান ফয়সাল প্রমুখ।
নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হুসানুজ্জামান রাফি, আরাফাত জাহান ইমা, জান্নাতুলফেরদৌসি সোনালী,
যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা সুলতানা, মিনাল রহমান, আজিজুর রহমান সাজু, জান্নাতুল ফেরদৌসি প্রিয়া, কোষাধ্যক্ষ মো. রেজাউল ইসলাম অনিক, সহকারী কোষাধ্যক্ষ সজীব মিয়া।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান খান আতিফ, সহ সাংগঠনিক সম্পাদক আদনান ফারহাদ, দপ্তর সম্পাদক ফারজানা নিহা, সহ দপ্তর সম্পাদক শাহিনুর রহমান আশিক, প্রচার সম্পাদক শেখ আরিফা এশা, সহ প্রচার সম্পাদক আয়মান অদ্রি, প্রকাশনা বিষযক সম্পাদক শয়ন আহমেদ ও নৌশিন মুসফি, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ত্রিবা ঘোষ তুশি ও বিজয়া রায় পূজা, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ রাফী, স্পোর্টস বিষয়ক সম্পাদক নাঈম আহমেদ ও মাখন মুন্ডা, সহ স্পোর্টস বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া জামান ও নুসরাত জাহান নিলা, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন রহমান ও ফারিয়া নাজিম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম রুপক।
এছাড়াও সদস্য হিসেবে খাদিজা আক্তার জোনাকি, শংকর চন্দ্র দাস, সাজন চন্দ্র শীল, রবিউল ইসলাম, শাহরিয়ার আহমেদ শাফী, মো: মেহেদী হাসান, স্বরূপ চন্দ্র দাস, মো: সোহাগ মিয়া, সানজিদা আক্তার লিজা, দিগন্ত মুরমু, তাসনীম রহমান রুহি, মো. শামসুজ্জাহা নেহাল কমিটিতে স্থান পেয়েছেন।



