মজুমদারী এলাকায় সুপার শপে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ১২:৩৯:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর মজুমদারী এলাকায় এক সুপার শপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯ টার দিকে মজুমদারী এলাকার মেহজাবিন সুপার শপে আগুন লাগে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহজাবিন সুপার শপের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার গণমাধ্যমকে জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের তালতলা কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।




