সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের ইফতার মাহফিল
দেশে সামাজিক কল্যাণে সংগঠকদের এগিয়ে আসা উচিত- আপসানা বেগম এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫:০৩ অপরাহ্ন
মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য থেকে : ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ৮ই মার্চ রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিজিল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ পার্লামেন্টের এমপি আপসানা বেগম।
প্রধান অতিথি বক্তব্যে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন- এই সংগঠন বাংলাদেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেন সংগঠনের এ রকম মহতি মানবিক কাজের ধারা অব্যাহত থাকে এবং প্রবাসে থেকেও নিজ মাতৃভূমি বাংলাদেশের সামাজিক কল্যাণে সমাজের বিত্তবানসহ সংগঠকদের এ রকম কাজে এগিয়ে আসা উচিত।
সভায় বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সংগঠনের উপদেষ্টা মুহিব চৌধুরী, সফিকুল ইসলাম, আজহারুল ইসলাম শিপার, ডক্টর সামসুল হক চৌধুর, সৈয়দ মাসুক আহমেদ, শামসুদ্দিন চৌধুরী রুমি, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মান্নান, তারিফ আহমেদ, চন্দন মিয়া, হেলাল মিয়া, মাহমোদ আলী, আঙ্গুর আলী, সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, এডভোকেট আবুল হাসনাত।
এ সভায় আরও উপস্থিত ছিলেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, কমিউনিটি এক্টিভিস্ট বিপ্লব সরদার, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম নজরুল, সুরমা সুসাইটির ইউকের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, জয়নুল হক পাবেল, সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, সদস্য আফসর আলী বাবুল, পীর ফয়ছল, আফসর উদ্দিন, আছাদ মিয়া, আমির উদ্দিন, আব্দুল আওয়াল, লেছু মিয়া, এনামুল হক চৌধুরী, উজ্জ্বল মিয়া চৌধুরী, ফজলু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বিভিন্ন দূর্যোগময় সময়ে বাংলাদেশে এলাকার অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে বিশ্বের সকল উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



