লালাবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের ইফতার মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ১২:৩০:৩৭ অপরাহ্ন
লালাবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হাফিজ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ তকবির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্স’র সভাপতি সালেহ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স’র উপদেষ্টা নুর খান, উপদেষ্টা ফয়সাল আহমেদ, সভাপতি ফায়সাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ।
এছাড়াও লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট, ফ্রান্স’র প্রধান উপদেষ্টা শাহনুর আলী ও আব্দুল আলী, সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক এনাম আহমদ ও টেফন মিয়া, কোষাধ্যক্ষ ওয়াহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান লায়েক, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, প্রচার সম্পাদক ইউনুস আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার সাজেক, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাহেল আহমদ রুমেল, সহ আন্তর্জাতিক সম্পাদক এজাজ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল হক, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদ হোসাইন মুন্না, এবং কার্যকরী সদস্য ইউনুস আহমদ, সৈয়দ নাজির আলী, রোবেল সিকদার, ইমন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



