জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে গোলাপগঞ্জে র্যালি ও আলোচনা সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৪:৪৩:৩৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোলাপগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলাপরিশোধ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে র্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরণ মাহমুদ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক,সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল হক, স্টেশনের আকরামুল ইসলাম,লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী প্রমুখ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান গন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংবাদ কর্মীবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



