শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:২৪:৩২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



