চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ, ছিনতাইকারী, ভিক্ষুক ও হিজরাদের তালিকা করে ফ্যামিলি কার্ড দেওয়া আহবান
সিলেটে সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ১:১৮:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে প্রকাশ্য সিন্ডিকেটবাজ ও প্রকাশ্য ছিনতাইকারীদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর ক্বীনব্রীজের উত্তর পাশে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে বক্তারা বলেন, সিন্ডিকেটবাজ ও ছিনতাইকারীদের কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। এরা দেশ ও সমাজের শত্রু। এদের সাথে চাঁদাবাজ, ভিক্ষুক ও হিজড়ারা সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলছে। সর্বস্তরের সিন্ডিকেটবাজদের হাতে সাধারণ জনগণ জিম্মি হয়ে আছে। এদের কবল থেকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ রক্ষা করতে হবে। সাধারণ জনগণকে নিরাপদ ও জীবনমান রক্ষায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের পক্ষ থেকে চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ, ছিনতাইকারী, ভিক্ষুক ও হিজরাদের তালিকা প্রনয়ন করে ফ্যামিলি কার্ড দেওয়া আহবান জানানো হয়। সাধারণ জনগণের ক্ষোভ ও ঘৃণা থেকে অপ্রকাশ্য সিন্ডিকেটবাজ ডাকাত ও প্রকাশ্য ছিনতাইকারী ডাকাতদের প্রতিকী কুশপুত্তলিকা দাহ করা হয।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় প্রতিকী কুশপুত্তলিকা দাহ কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।
কর্মসূচীতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. জহিরুল হক জাকির ও শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রতিকী কুশপুত্তলিকা দাহ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সভাপতি সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, মোঃ জালাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, সোহেল আলী, ফয়সল আহমদ, সোহেল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে পংকজ মজুমদার, হাফিজ মোহাম্মদ শিব্বির আহমদ ও সাংবাদিক মোঃ আজমল আলী।



