গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১২:০১:৫৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা আমীর মো. আব্দুল আজিজ জামাল।
পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানের সঞ্চালনায় মাওলানা মুহিবুল্লাহ হোসনেগীরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি উসসুন্নাহ চৌধুরী নার্জিস,পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি আলী আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ গোলাপগঞ্জ পৌর সভাপতি মাওলানা শহিদুর রহমান সোহেদ।
মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, ছালিক আহমদ, জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম,গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ, সাংবাদিক রহমান চৌধুরী গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সেক্রেটারি ফাহিম আহমদ, সাবেক সেক্রেটারি জাহিদ উদ্দিন,সাংবাদিক হারিছ আলী, দেলোয়ার হোসেন মাহমুদ, উপজেলা শ্রমিক দল সভাপতি আবুল হোসেন মেম্বার,বিএনপি নেতা নজরুল ইসলাম প্রমুখ।




