শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৬:৩৯:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। আর বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব হজরত মাওলানা মুশতাক আহমেদ খান।
ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শাহী ঈদগাহ ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী-খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লির ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।



