জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্বার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৬:৫২:৩৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের কেন্দ্রে গ্রামের ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্বার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আজ বুধবার (১৮ মার্চ) সকালে পুলিশ ধানক্ষেত থেকে তার লাশ উদ্বার করে।
নিহত শাহাদাৎ হোসেন (২১) জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ি গ্রামের হেলাল মোল্লার ছেলে।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার কারন জানা যায় নাই, তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা কেন্দ্র গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্বারের কথা স্বীকার করে বলেন, এই ঘটনার আসল রহস্য উৎঘাটন করতে পুলিশ কাজ করছে।



