গোলাপগঞ্জে জাকির হোসেনের উদ্যোগে ইফতার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ৩:১৫:৪৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গরীব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করেছেন এমসি কলেজ ছাত্রদল নেতা মো. জাকির হোসেন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
জাকির হোসেন চৌধুরী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন৷
এ আয়োজনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তাদের বক্তব্য তুলে ধরেন। এসময় ইফতার বিতরণের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক সুন্দর বার্তা দেওয়া হয়।
বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিো গরীব ও অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা হয়। সবার অংশগ্রহণ ও আন্তরিকতায় উষ্ণ পরিবেশে ইফতার বিতরণ সম্পন্ন হয় এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



