স্বাধীনতার চেতনায় সকলে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয়
সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:০৩:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপযাপিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপূর্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াইটা শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ শে মার্চ। জাতি বীর শহীদদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক নিয়ে আসতে থাকেন একের পর এক ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল। ফুলে ফুলে ছেয়ে যায় পুরো শহীদ বেদি। এসময় নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শহীদ মিনার এলাকা। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি কেউ শিশুর গালে এঁকে দিচ্ছেন জাতীয় পতাকা, কেউবা আবার মাথায় পড়েছেন লাল সবুজের ব্যান্ড। হাতে ছোট জাতীয় পতাকা নিয়ে অনেকেই ঘুরে বেড়াছেন মানুষের মাঝে। মাইকে বাজতে থাকে দেশাত্মবোধক গান ও কবিতা। দিনভর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিবসের অন্য কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, বিভিন্ন বাহিনী, স্কাউটসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। কারাগার, হাসপাতাল ও শিশুসদনগুলোতে উন্নত খাবার পবিবেশ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। ৯ মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াই, অকাতরে আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর রেখে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বক্তারা আরো বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। এখনো দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দৃষ্টান্ত রয়েছে। ফলে বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি বারবার বাধাগ্রস্ত হয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার উৎখাত হয়েছে। বক্তারা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সকলে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, একাত্তরের বীর যোদ্ধাদের আত্মত্যাগকে মহিমান্বিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সেই সঙ্গে বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশীল বাংলাদেশ গঠনে সকলকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।আলোচনা শেষে অনুষ্ঠানে একাত্তরের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেট জেলা বিএনপি ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপি ঃ সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মহানগর বিএনপি। সিলেট মহানগ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক এমাদদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সিলেট জেলা ও মহানগর যুবদল ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-এর নেতৃত্বে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত, মহানগর যুবদলের সহ সভাপতি মুমিনুর রহমান তানিম, জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমদ, এডভোকেট মোবারাক হোসেন, মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্ম সংস্থান সম্পাদক মোঃ মিনার আহমদ, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সৈয়দ মজনু মিয়া, সব পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আলতাব হোসেন সহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সিলেট প্রেসক্লাব ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি খালেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুর আলম নাসির, সাবেক কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, ইউনুছ চৌধুরী, মাহবুবুর রহমান রিপন, জাবেদ আহমদ, মো. বদরুর রহমান বাবর, প্রত্যুষ তালুকদার প্রমুখ।
শাবিপ্রবি ঃ আমাদের শাবিপ্রবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। পরে সকাল ১০টা ২০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। পুষ্পস্তবক অর্পণের পর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিলেট চেম্বার ঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক পিংকি সাহা, চেম্বারের নির্বাহী সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মোঃ ইমরান হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইউনা আলম প্রমুখ।
জালালাবাদ গ্যাস ঃ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ গ্যাস অফিস। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর পূর্বে সকালে জালালাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান। এসময় বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিভিন্ন কর্মসূচিতে জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরমা বয়েজ ক্লাব ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাব-এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ কালাপাথর মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সংগঠক সাবের চৌধুরী, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ঃ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ১০টায় জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াছ মোড়ে জমায়েত হোন ফোরামের নেতৃবৃন্দ। পরে এক র্যালি সহ চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে চৌহাট্টা পয়েন্টে এক গণআলোচনা সভা কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা. অরুণ কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অরুণ চন্দ্রনাথ, দপ্তর সম্পাদক আব্দুল মোতায়ালী ফলিক প্রমুখ।
সিলেট উইমেন চেম্বার ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, পরিচালক তাহমিনা হাসান চৌধুরী, আসমা উল হাসনা খান, রেহেনা ফারুক শিরিন সহ চেম্বারের সদস্যবৃন্দ।
সিলেট জেলা কর আইনজীবী সমিতি ঃ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক-১ মো: খায়রুল আলম, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মো: সায়েম খান, অধ্যাপক এম. শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, ডক্টর এডভোকেট এম. শহিদুল ইসলাম, এডভোকেট আনোয়ার হোসেন সুমন প্রমুখ।
পুনাক, এসএমপি ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পুনাক, এসএমপি এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট এর সভানেত্রী সিদরাতুল মুনতাহাসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াাজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
মহানগর জাগপা ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাগপা সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদক মো: ঈমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরী সদস্য ফারুক আহমদ প্রমুখ।
জুড়ী ঃ জুড়ী (মৌলভীবাজার ) থেকে সংবাদদাতা জাানান, মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শিশু পার্ক মাঠে ৩১বার তোপধ্বনির পর শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


