এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে কানাইঘাটে বহুমুখী মানবিক কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ১০:২৩:২২ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এইচবি হোপ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে বহুমুখী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিল হাসান মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ী জামিউল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়, একাধিক এতিম মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শয্যাশায়ী দুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও অসহায় মানুষের বাসস্থান সংস্কার ও পুনর্বাসন কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার বানিগ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক এবং এইচবি হোপ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সদস্য মোহাম্মদ কিবরিয়া এবং সদস্য জনাব মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুবিধাভোগীগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।




