সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৪:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালাদিঘীর পাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, লালাদিঘীর পাড়, ইগুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারী কলোনী, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবী বাজার, উদ্দ্যম আ/এ, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আ/এ, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আ/এ, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও তদসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে এবং সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।




