শনিবার ৮ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৬:৫১:৩৮ অপরাহ্ন
১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১১ কেভি কেভি নয়াসড়ক ফিডার ও ১১ কেভি নাইওরপুল ফিডারের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ কেভি কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে এবং সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।




