সিলেটে ভ্যাট দিবসে সেমিনার
মানুষ দিন দিন অনলাইন রিটার্নে আগ্রহী হচ্ছেন- রাজস্ব বোর্ড সদস্য আবু হান্নান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৭:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন, আমাদেরকে ম্যানুয়াল সিষ্টেমটাকে ভুলে যেতে হবে । আমরা ধিরে ধিরে মেশিন নির্ভর হবো । এই বাস্তবতাকে যদি আমরা মেনে নেই তাহলে কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট সমস্যা সমাধান হয়ে যাবে।
তিনি বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট অঞ্চলের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদত। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন আরও বলেন,মানুষ দিন অনলাইন রিটার্নে আগ্রহী হচ্ছেন।সবাইকে ভবিষ্যতে অনলাইন সিষ্টেম অডিটের জন্য প্রস্তুত থাকতে হবে।
ভ্যাট ব্যবস্থাপনাকে ধীরে ধীরে ম্যানুয়াল পদ্ধতি থেকে সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ই-রিটার্ন ও ই-পেমেন্টে সহায়তা দিতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে।
সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থায়নের অন্যতম প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। একটি দেশের উন্নয়ন-অগ্রগতির সঙ্গে সঙ্গে ভ্যাট ও আয়করের পরিমাণও বাড়ে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ রাজস্ব ভ্যাট থেকেই সংগৃহীত হয়। তাই ব্যবসার উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রগতির স্বার্থে ব্যবসায়ীদের স্বেচ্ছায় নিবন্ধন গ্রহণ এবং নিয়মিত ভ্যাট প্রদান করা উচিত। এটি প্রত্যেক ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ , ব্যবসায়ী,পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




