কী কথা তাহার সাথে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্প্রতি একান্ত আলাপচারিতার একটি দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল।
দু’জনেই তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদল নেতা পরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা।
সিলেট সিটির মেয়র ছিলেন আরিফ টানা দুই টার্ম। তাও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীকে পরাজিত করে।
২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন নকলমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সারা বাংলাদেশ হেলিকপ্টার নিয়ে ঘুরেছেন । এবার সোশ্যাল মিডিয়ায় তার নাম এসেছে হেলিকপ্টার মিলন হিসেবে।
দুই প্রভাবশালী মন্ত্রীর একান্ত বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলে তাদের শুভানুধ্যায়ীদের প্রত্যাশা।




