লাখ লাখ মুসল্লীর অংশগ্রহণে সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১১:৪১:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : লাখ লাখ মুসল্লীর অংশগ্রহণে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকালে বিভিন্ন সময়ে এই জামাত অনুষ্ঠিত হয়।বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে।
হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। হযরত শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।




