জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সিলেট জেলা বিএনপির সম্মাননা
রক্ত, ত্যাগ আর সংগ্রামের ফল আজকের মুক্তি : মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১০:৫৬:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না বলে মন্তব্যে করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মানুষের কাছে যান। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোন উপায় নাই। তিনি বলেন, নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, মায়ের-মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যেই সরকারের পেছনে রয়েছে জনগণ।
তিনি বলেন, এমনি এমনি হঠাৎ করে হাসিনা পালায় নাই, বহু মানুষের সংগ্রাম, রক্ত, ত্যাগ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হলাম। আমরা তো লড়াই করেছি গণতন্ত্রের জন্য। আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষ কথা বলতে পারবে, বাকস্বাধীনতা থাকবে, মহিলারা নিরাপত্তা পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, মানুষ চিকিৎসার সুযোগ পাবে এমন একটা দেশ আমরা চাই। সেই দেশ তৈরীর জন্য নতুন করে লড়াই শুরু করেছি। আর আমাদের এই সংগ্রামের নেতা হচ্ছেন তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ অবস্থায় আমাদের পরমার্শ দিয়ে যাচ্ছেন।
বিএনপি মহাসচিব বলেন, কথা বলার রাজনীতি শেষ হশে গেছে, এখন কাজের সময় এসেছে। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ফল আজকের মুক্তি। গত ১৫ বছলে ফ্যাসিস্ট রেজিম প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করেছে। জুলাই-আগষ্ট বিপ্লবের সময় মাত্র ৩৬ দিনে দুই হাজার মানুষকে হত্যা করেছে। আমাদেরকে সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে, শহীদদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চান। নতুন বাংলাদেশে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা একটি অংশগ্রহণমূল ও অর্থবহ নির্বাচনের মাধ্যমে একটি জনগনের সরকার গঠন করতে চাই।
সোমবার (৭ জুলাই) বিকাল ২ টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ, তাঁদের পরিবার-পরিজনের প্রতি সম্মান জানিয়ে একটি বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল পৌনে তিনটায় নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত শহীদ পরিবারকে দেয়া সম্মাননা অনুষ্টানে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এমএ মালিক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি গে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
জেলা উলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।




