নির্বাচনের আগে ফ্যাসিস্ট রেজিমের বিচার ও জুলাই সনদ ঘোষণা চাই: ড. কাদের
সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৮:৫০:২৯ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন রিপোর্ট॥ নির্বাচনের আগে ফ্যাসিস্ট রেজিমের বিচার দৃশ্যমান করা ও জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি এও বলেন, ইসলামী দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
পিআর প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে তারা এখনো এটিকে সমর্থন করেননি: তবে ব্যক্তিগতভাবে তিনি এটাকে সমর্থন করেন। বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকা ও নেপালেও এ পদ্ধতি চালু আছে। বিদ্যমান পরিস্থিতিতে আমাদের দেশে পিআর চালুর সুবিধা এবং অসুবিধা দুটোই আছে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের আমীর মাওলানা আব্দুল বাসিদ আজাদ, দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান, নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন,যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফসহ সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হচ্ছেন-
সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১ এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ হাফিজ মাওলানা আবদুল কাদির।
সিলেট জেলা:
সিলেট-১ হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ মুহাম্মদ মুনতাসির আলী (দলের যুগ্ম মহাসচিব), সিলেট-৩ মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ মুফতী আলী হাসান উসামা,সিলেট-৫ মুফতী আবুল হাসান, সিলেট-৬ মাওলানা সাদিকুর রহমান।
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১ মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ মাওলানা আহমদ বিলাল ,মৌলভীবাজার-৪ মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১ মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ মাওলানা আবদুল বাসিত আজাদ(দলের আমীর), হবিগঞ্জ-৩ এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ ড. আহমদ আবদুল কাদের (দলের মহাসচিব)।




