“শহীদদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে”
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সিলেটে জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১২:১৩:৪১ অপরাহ্ন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান হচ্ছে শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অদম্য প্রতিরোধের প্রতিচ্ছবি। আজ দেশে গণতন্ত্রকামী মানুষের ওপর ‘মবোক্রেসি’র শাসন চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার নির্বিকার, অথচ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র স্পষ্টভাবে দৃশ্যমান। এই অবস্থায় জাতীয় স্বার্থে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে ফ্যাসিবাদ পুনরায় দৃঢ় ভিত্তি গড়ে তুলবে।”
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, শহীদ আহমদ (চেয়ারম্যান), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, গোলাম রব্বানী, সামিয়া বেগম চৌধুরী, উপদেষ্টা কামরুল হাসান শাহীন; যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মোর্শেদ, এডভোকেট মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ মইন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহি, ডা. আশরাফ আলী, মুরাদ মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন, রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আমান শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, আহমদ মনজুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খোরশেদ, ফাতেমা আমান রোজী, নাদির খান, আবুল কালাম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মৌন প্রতীকী প্রতিবাদ জানান।
বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জাতির মুক্তি এবং ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন।




