কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এবিএম ফাউন্ডেশনের গাড়ি প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৩:৪৪:৩৫ অপরাহ্ন
সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এবিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ি প্রদান করা হয়েছে। আজ শনিবার একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গাড়ি প্রদান করেন ফাউন্ডেশনের আলহাজ্ব মোহাম্মদ আবু বকর।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সুত্রে জানানো হয়েছে, একটি অনাড়ম্বর পরিবেশে কিডনী হাসপাতালের ডাক্তার দের পরিবহন করার জন্য এবিএম ফাউনডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বকর মার্চেন্ট একটি গাড়ি সিলেট কিডনী ফাউনডেশনের কাছে প্রদান করেন।
কিডনী ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি মেজর জেনারেল (অব) আজিজুর রহমান বীর উত্তম ফাউনডেশের পক্ষ থেকে তা গ্রহন করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, দাতা কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রাস্টি আতাউল করিম সেলিমের পিতা।




