সুরমা নদীতে মিলল শিশুর ভাসমান লাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১২:১৭:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিশ্বনাথে সুরমা নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
আরিয়ান লামাকাজী ইউনিয়নের গ্রাম পুলিশ ও মির্জারগাঁও গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে মির্জারগাঁও গ্রামের পূর্বে বালুর মাঠ থেকে নিখোঁজ হয় আরিয়ান। আজ বিকেলে মাহতাবপুরে সুরমা নদীতে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সাঁতার না জানায় নদীতে ডুবে শিশুটি মারা গেছে।’




