জকিগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ : ধর্ষকদের বিচারের দাবিতে শাহগলীতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৮:১৩:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বারহাল ছাত্র পরিষদ ও বারহালের সর্বস্তরের জনগণের উদ্যোগে শাহগলী বাস স্টেশনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার এখলাছুর রহমান শিকদার, বারহাল ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খান, রাজনীতিবিদ তোফায়েল আহমেদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এখলাছুর রহমান, রাজনীতিবিদ মশিউজ্জামান চৌধুরী শাহিন, রাজনীতিবিদ বুরহান উদ্দিন রনি ও বিলাল আহমদ, মাস্টার ছাদিকুর রহমান চৌধুরী, বারহাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমেদ তাপাদার, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, ছাত্র পরিষদের সভাপতি সাফায়েত রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন : সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার
বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় মামলার মূল অভিযুক্তকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে এফআইআরে তার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।




