সিলেটে বিএনপির র্যালিপূর্ব. সমাবেশে ড. আব্দুল মঈন খান
ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণায় বিএনপির বিজয় হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৪:০৬:১৫ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন: ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণায় বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত সমাবেশে ড. মঈন খান আরো বলেন, দেশের রাজনীতি যে গতিধরায় চলছে, তাতে তারা আশাবাদী বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিকে এক সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে র্যালির আয়োজন করায় তিনি সিলেট বিএনপিকে ধন্যবাদ জানান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে যোগ দেন।




