কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ১২:৪২:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগষ্টের পর সাদাপাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে ছিলেন এরপর থেকে তখন আর তিনি কোন নৌকা সাদাপাথরে পাঠাননি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, আলমগীর হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। সকালে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে প্রেরণ করবো।




